৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান খোকসা থানার নতুন ওসি জাকির হোসেন

শেখ মিলন,খোকসা: কুষ্টিয়ার খোকসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানিয়েছেন, তিনি পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে চান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

 

গত ১৭ এপ্রিল শুক্রবার তিনি খোকসা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ১৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে তার কার্যালয়ে খোকসা উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় ওসি জাকির হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। খোকসা থানায় সেবা পেতে কোনো ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

এ সময় সাংবাদিকরা খোকসা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ওসি জাকির হোসেন সেসব পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

আরো পড়ুন

Scroll to Top