৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার

অন্ময়

অন্ময়

মিনতি বালা

 

একদিন উড়নচণ্ডী হতে চাই সংসার ত্যাগী বিরহী।
উলঙ্গ পাগাড়ের গায়ে প্রতিধ্বনিতে মিশে যেতে চাই বাতাসের শব্দ।

বাধ ভাঙ্গা স্রোত হয়ে ভাসিয়ে নিতে চাই বন্ধ হওয়া সব ইচ্ছের ভেলা,
হতে চাই নির্মল আকাশে বৈশাখী মেঘের তান্ডব!
হতে চাই দূরন্ত বেপরোয়া ঘরভাঙ্গা লজ্বাহীন প্রেমিক।
কালের সাক্ষী হয়ে কলঙ্ক মাথার তাজ করে উচুশীরে দাঁড়াতে চাই জনতার ভিড়ে।

একদিন দগদগে গরমের কাঠ ফাটা দুপুর হয়ে তৃষ্ণা হতে চাই যুবতীর মায়ায়।
হতে চাই অবাধ্য নিয়ম না মানা অগোছালো শাসন,
বিদ্রোহ হতে চাই সকল দাবীর আদায় সাক্ষী হয়ে।
একদিন বৃষ্টি হয়ে ধুয়ে মুছে দিতে চাই সবধূলো আবর্জনা।
একদিন সবচেয়ে কাঙ্গাল হয়ে কেড়ে নিতে চাই ভিড় ঠেলে যা আমার।

সমাপ্ত পথের যাত্রায় জয় করে আসি মহাকালের লেপন,
দুর্ভিক্ষ হতে চাই অহংকারী ছলনার পাশবিক নেশার।
একদিন হতে চাই মহাশক্তির বলয় আকড়ে রাখি সকল বাধার দেয়াল।

একদিন হতে চাই কেড়ে নেবার যন্ত্রণা হাতুড়ি পেটা বলিষ্ঠ হাতিয়ার।
হতে চাই ভয়ঙ্করী আর্তনাদ বিভিশিখার ন্যয় দহন।
ফুল্কুি হয়ে দাফন হতে চাই গোপন নকসার সুকৌশলী সিদ্ধান্ত।

একদিন হতে চাই মৃত্যুর হাহাকার।

Scroll to Top