দলিল

বছর শেষ হলে পুষিয়ে নিবো হিসাবের খাতা,

যত দেনাই হোক না কেন মহাজনের খাতা।
চলতি হিসাব, জমা-খরচার হিসাবী বড্ড পাকা,
পাওনার চেয়ে দেনার অংক কষেন বড় সংখ্যা।
দিন যায়, মাস যায়, বছর দশেক পার হয়,
এবার সুদ-আসলে দলিল ফেরত পাবার আশা!

 

মহাজন চিন্তিত ভারি, কোথায় রাখা দলিল?
দিন তো আর কম হলো না, হিসাব কেমন অমিল।
পাওনাদারও নাছোড়বান্দা, ঠায় দাঁড়িয়ে দাওয়ায়,
হিসাব চায় কড়ায়-গন্ডায় নিখুঁতভাবে, মেজাজ বেজায় চড়া।
দলিল ছিল যত্নে রাখা, সিন্দুকে দিয়ে তালা,
চাবি ঘোরাতেই ভেঙে গেল মরচে-পড়া হাতলটা।
জমা যে রাখে, সেই জানে দিতে কত কসুর!
পাওনাদারও কম নয়, ঘাম-রক্তে পয়সা জমানো যে।

 

কি হবে ভাই, পরের ধনে ধনী হতে চাওয়া?
নিজের যা, তাই ভালো, খুশির নেই সীমানা।
জমা রেখে জবরদখল হবে কি আর নিজের?
পরের যা, তা যাবেই চলে, খোঁড়া ঠ্যাংয়ে হেঁটে।

Scroll to Top