কালুখালীতে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান,পরিস্কার পরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবা

সাহিদা পারভীন, কালুখালী : জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় রক্তদান,ফ্রি চিকিৎসা সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

 

কালুখালীর সালেহা সামাদ হেলথ সার্ভিসেস এর সামনে এই কর্মসুচি পালিত হয়।
কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী।

 

অনুষ্ঠানে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, ডাঃ কমল কুমার দাস,এসআই নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ আঃ হালিম,শিক্ষক শওকত আলী খান,ডাঃ এস,এম,আবু হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

 

আলোচনা সভার পর রক্তদান কর্মসুচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।এতে শতাধিক দরিদ্র রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করে।

Scroll to Top