শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেছেন, সমাজকে মাদকমুক্ত করতে হবে । এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকলের সহযোগীতায় সুন্দর রাজবাড়ী গড়ে তোলা হবে।
তিনি গত বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় সকল দপ্তর প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রফিকুল ইসলাম রতন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইশরাত জাহান উম্মন, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।







