সাহিদা পারভীন, কালুখালী : রাজবাড়ীর কালুখালী উপজেলার ৫ নং মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচিত হবার লক্ষে সংবাদ সম্মলন করেছেন সমাজ সেবক হারুন অর রশীদ। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির সদস্য।
শনিবার মদাপুর ইউনিয়নের তালুকপাড়া এলাকায় নিজ অবকাশকালীন বাড়ীতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি জানান, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে তিনি মদাপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।
লিখিত বক্তব্য পাঠকালে হাতেম আলী,কছিম মন্ডল,মোহন মন্ডল,রবিউল সরদার,সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।








