পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মৌরাট ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ও যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ শহীদ মখদুম ফুটবল একাদশ ও গোপালপুর অগ্রণী সংঘ।
অনুষ্ঠানে বাগদুলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তোফায়েল আহমেদ তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন এবং পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাজাহান মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান মুন্সী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মহাজন, মৌরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় পাংশা উপজেলা বিএনপি ও মৌরাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন মৌরাট ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
খেলায় গোপালপুর অগ্রণী সংঘ ২-০ গোলে বিজয় লাভ করেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।








