রাজবাড়ীতে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি

রাজবাড়ী ভয়েস ডট কম : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি-এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজবাড়ী সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাঃ কাজেম উদ্দীন এবং রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন।

 

পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি পূজার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় তিনি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

 

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top