বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহারকে খোকসায় বদলি —

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহারকে কুষ্টিয়ার খোকসা উপজেলা শিক্ষা অফিসে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলির অংশ হিসেবে মোছা. তাজমুন্নাহারকে তাঁর বর্তমান কর্মস্থল বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে খোকসা উপজেলা শিক্ষা অফিসে বদলি করা হয়েছে।

বদলি আদেশ অনুযায়ী, তাঁকে আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (ঝঃধহফ জবষবধংব) বলে গণ্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. ওলিউজ্জামান।

Scroll to Top