আমি শব্দহীন এক অভিমানী

আমি শব্দহীন এক অভিমানী

কবি: কাজী আমিরুল ইসলাম

আমি শব্দহীন এক অভিমানী,
চোখের কোণে জমে থাকা জল—
তুমি বুঝেও করো,
না বোঝার ভান।

আমি তো চেয়েছিলাম শুধু
তোমার একটু সময়,
দু’টি কথা, একটুখানি মায়া—
পাইনি তারও কোনো দাম।

অভিমান জমেছে বুকের ভেতর,
কথারা গেছে হারিয়ে,
তুমি ব্যস্ত তোমার পৃথিবীতে,
আমি আছি একা দাঁড়িয়ে।

কত রাত চুপচাপ কেটেছে,
তোমার স্মৃতিকে জড়িয়ে,
কতবার নিজেকে বলেছি—
“সে আসবে ফিরে নিশ্চয়ই ।

কিন্তু অপেক্ষারও তো ক্লান্তি আছে,
চোখের জলেরও শেষ আছে,
ভালোবাসা যতই গভীর হোক,
একদিন তারও নিঃশেষ আছে।

আজ তাই নেই কোন অভিযোগ,
নেই তোমাকে পাওয়ার দাবি—
শুধু নীরবে দূরে সরে রই,
ভাঙা হৃদয়টা সঙ্গে নিয়ে আমি।

যদি কোনোদিন মনে পড়ে,
এই নীরব মানুষটির কথা—
জেনে নিও, সে অভিমানী ছিল,
কিন্তু ভালোবাসায় ছিল না কোনো কমতি।

আমি শব্দহীন এক অভিমানী,
নীরবতাই আমার ভাষা—
তুমি সুখে থেকো প্রিয়,
এটাই আমার শেষ আশা।

Scroll to Top