মিলন, খোকসা: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোড়াগাছা খাল খনন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৬ মার্চ এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আইনমন্ত্রী।
জানা গেছে, সারাদেশে মোট ১৬টি খাল খনন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে খোকসা উপজেলার মোড়াগাছা খাল খনন প্রকল্পটি অন্যতম। এ প্রকল্পের আওতায় প্রায় তিন কিলোমিটার খাল খনন করা হবে। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বুধবার ১১ মার্চ দুপুরের দিকে সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান। তিনি জানান, প্রায় তিন কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়ন করা হবে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দ্বীপ সাগরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।








