রাজবাড়ী ভয়েস ডট কম : কুষ্টিয়ার খোকসা উপজেলার মক্কা-মদিনা ফিলিং স্টেশনের সামনে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৭ মে) বিকেলে দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং অপরজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এ রেফার করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।








