কালুখালীতে আওয়ামীলীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জনসমাবেশ

এস,কে পাল সমীর, পাংশা : নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের আয়োজনে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশে অনুষ্ঠিত হয়।

 

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু’র সভাপতিত্বে ও রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারন সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামসহ জেলা, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্য রুখে দিতে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় কোনরকম বিশৃঙ্খলা ও আগুন সন্ত্রাসের অপচেষ্টা চালালে তা কঠোর হস্তে দমন করা হবে। আপনারা যদি এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান তবে চুপচাপ থাকেন। আপনাদের আপা আর আসবে না। আপনারা যদি কোন রকম সন্ত্রাসী কার্যক্রম চালান তবে আমরা আপনাদেরকে ধরে ধরে প্রশাসনের হাতে সোপর্দ করবো।

 

জনসমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে যোগ দেন।

 

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাবেশ সূচনা হয়।

Scroll to Top