৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার

অসুস্থ হয়ে ক্লিনিকে গেলেন সংসদ সদস্য আফজাল হোসেন

রাজবাড়ী ভয়েস ডট কম : হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

জানা গেছে, আজ হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাঁকে কুমারখালীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে তাঁর মুখের একপাশ কিছুটা বেঁকে যাওয়ার লক্ষণ দেখা দিলে চিকিৎসকরা দ্রুত জরুরি চিকিৎসা প্রদান করেন।

পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে, ইনশাআল্লাহ।

এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁর আশু সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Scroll to Top