১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার

খোকসা বাসস্ট্যান্ডে অচেতন যুবক উদ্ধার, মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, তিনি মলম পার্টির খপ্পরে পড়েছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়,(১৮ মে সোমবার) দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস খোকসা বাসস্ট্যান্ড কাউন্টারের সামনে সন্ধ্যা সাতটার দিকে থামলে বাস থেকে নামার পরপরই ওই যুবক মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। এ সময় উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে মাথায় পানি দেন এবং বিষয়টি পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞাত ওই যুবককে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

স্থানীয়দের দাবি, যুবকের কাছে থাকা মূল্যবান সামগ্রী ও পরিচয়পত্র দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যেতে পারে। এ কারণে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

Scroll to Top