৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার

রক্ত পড়ে টাপুর টুপুর

রক্ত পড়ে টাপুর টুপুর

ওয়াজেদ বাঙালি

 

বৃষ্টির কবিতা লিখি নাই
এই আষাঢ় মাসে, এবারের বাংলার বর্ষায়।
একদিন জুলাই-আগস্ট জুড়ে
কী তুমুল রক্ত বৃষ্টি হয়ে গিয়েছিল
বাংলাদেশে।
রক্ত পড়ে টাপুর টুপুর
সবুজ পাতার উপর বৃষ্টি নয়
যেন শহীদের রক্তের অগণিত ফোটা
বানে বানে ভেসে যাই আমাদের নদীগুলো।
রক্ত পড়ে টাপুর টুপুর ।
এইরকম রক্ত বৃষ্টি ছাড়া
আগাছা মরবে না
ফসল হাসবে না
স্বাধীনতা মুক্তি পাবে না।
কবিতা পড়বে না কেউ।
আচমকা আঘাতে কুকুর
করবে না ঘেউ ঘেউ।
অঢেল রক্ত বৃষ্টি আমাদের অবিরত পথ চলার
তিতু টিপু আর বখতিয়ার।
এখানে আবারো মেঘ জমেছে সারা আকাশে
রক্ত পড়ে টাপুর টুপুর
শহীদের পায়ে সবুজ ঘুঙুর।
যে তুমুল রক্তবৃষ্টি এখানে শহীদেরা
বারংবার দেবে উপহার
বানে বানে ভরপুর পদ্মা মেঘনা যমুনা
অতঃপর নতুন রাঙা ঢেউয়ে
শিহরিত হবে জড়তার বঙ্গোপসাগর
এই রক্তরাঙা সবুজ ঢেউ
তুফান আনবে
আর সব পৃথিবীর সাগর-মহাসাগরে।
রক্তে ভেজা সত্য হাসবে
নিশ্চিয় কাঁদবে তো কেউ কেউ।

বাংলা ও বাঙালির নেই কোনো ভয়,
পাথর খেকো নিথর সোহাগের
মিষ্টি ছেলেটি দুর্দান্ত মুজাহিদ হয়ে উঠবে নিশ্চয়।

 

Scroll to Top