দু:খগুলো ছুড়ে ফেলো

দু:খগুলো ছুড়ে ফেলো

কবি :কাজী আমিরুল ইসলাম

 

মনের ভেতর যে নিরব ঝড়,
তাকে আর লুকিয়ে রেখো না।
ঝড়কে বলো, “এবার থামো,
আমি হাটতে চাই। ”

 

যে কথাগুলো তোমাকে কাঁদিয়েছে,
সেগুলো কাগজে লিখে আগুন দাও,
দেখবে ছাই হয়ে উড়ে যাবে সব অভিমান।
ছাই থেকে যেমন জন্ম নেয় নতুন অঙ্কুর,
তেমন তোমার ভিতরে আছে এক নতুন উদ্যম।

 

তুমি নতুন কিছু আবিষ্কার এর নেশা,
তুমি দূর্নিবার, তুমি ভোরের আলো।
অন্ধকার যদি তোমাকে টেনে ধরে,
তুমি সূর্যের দিকে মুখ ফেরাও।

 

ভরসা রাখো নিজের প্রতি,
তুমি পারবে, তুমি যা চাও।
তোমার নামেই লেখা আছে
জেদ আর জয়।

 

ভাঙা আয়নায় নিজেকে দেখোনা,
ওটা শুধু ফাটল দেখায়।
নিজেকে দেখো সমূূদ্রের জলে,
যেখানে চলার মধ্যে দু:খ ভোলায়।

 

দু:খগুলো কাঁধে নিয়ে পথ হেটো না আর,
ওগুলো তোমার পরিচয় নয়।
তোমার পরিচয় তোমার সাহস,
তোমার হার না মানা মনোভাব।

 

চলো আজ দ্রুত পা ফেলি,
হয়ত সামনে অপেক্ষায় আছে,
এক সমূদ্র সু:খ, অনন্তকালের ভালোলাগা।
চলো নতুন উদ্যমে পথচলি।

 

দু:খগুলো ছুড়ে ফেলে, সামনে চলো,
কারণ থেমে থাকা তোমার জন্য না,
তুমি সমূূদ্রের জল, তুমি বিদ্রোহী।
তুমি অন্ধকার নও, তুৃমি আলো,
তুমি জন্মছো, ভোরের আলো ফোটানোর জন্য।

Scroll to Top