রেলেরগাড়ি রেলেরগাড়ি
চলো তাড়াতাড়ি,
খোকসা গিয়ে থামবে কিন্তু
রাজিনাথপুর বাড়ি।
রেলেরগাড়ি রেলেরগাড়ি
কেনো বাড়াবাড়ি,
কুমারখালী জন্ম আমার
আছে কুঠিবাড়ি।
খকখকা খক রেলেরগাড়ি
ক্রসিং গড়াগড়ি,
গাও গতরে খুবই ব্যথা
প্যারাসিটামল বড়ি?
ঝকঝকা ঝক রেলেরগাড়ি
চলো তাড়াতাড়ি,
জাপান দেশের রেলেরগাড়ি
খাইছে নাকি তাড়ি?
রেলেরগাড়ি রেলেরগাড়ি
শহর গিরাম ছাড়ি,
কানার মতো চলো কেন
মানুষ -পশু মারি।
রেলেরগাড়ি রেলেরগাড়ি
আমি টিকিট করি,
যার পকেটটা গড়ের মাটি
দাও না তারে ছাড়ি।





