৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রবিবার

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে আজিম মোল্লা গ্রেফতার

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আজিম মোল্লা (৪২) গ্রেফতার হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে সদর থানাধীন নিউ কলোনী এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ওহিদুল হাসান ও এসআই (নিরস্ত্র) আতাউর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।

গ্রেফতারকৃত আজিম মোল্লা মৃত আকবর আলী মোল্লার ছেলে এবং রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের বিনোদপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আজিম মোল্লার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মামলা নং-০১, তারিখ ০২/১০/২০২৪ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন (Explosive Substances Act), ৩/৬ ধারায় মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, “আজিম মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

আরো পড়ুন

Scroll to Top