২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার

কালুখালীর মুক্তিযোদ্ধা আজগর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শহিদুল ইসলাম, কালুখালী : মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলীকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সকালে কালুখালীর খামারবাড়ী বিদ্যালয় মাঠে তার কফিনে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন। শ্রদ্ধা নিবেদনের পর কালুখালী থানা পুলিশ তাকে গার্ড অপ অনার প্রদান করে রাষ্ট্রীয় সম্মান জানান। পরে তার জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়।
উল্লেখ, মুক্তিযোদ্ধা আজগর আলী কালুখালীর খামারবাড়ীর গ্রামের মনছের আলীর পুত্র। গত সোমবার তিনি বার্ধক্যজনিত কারনে মারা যান। মৃত্যকালে তিনি ২ মেয়ে,১ ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

Scroll to Top