২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার

হারুনকে নয়,ধানের শীষকে বিজয়ী করতে হবে — হারুন অর রশীদ

সাহিদা পারভীন, কালুখালী: রাজবাড়ী – ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদ বলেছেন, নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেই লক্ষে আমাদের কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হারুনকে নয় ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তিনি সোমবার রাতে রাজবাড়ীর কালুখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের আলোচনা সভায় এসব কথা বলেন।

গড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম সরদার।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সহসভাপতি ওবায়দুল কবির কুন্নু, আলমগীর হোসেন, সাধারন সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, রতনদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন মিঞা, যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা আহ্বায়ক আজমীর হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান প্রমুখ বক্তব্য রাখেন।

Scroll to Top