১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার

কালুখালীর কালিকাপুরে ভিজিএফ কার্ডের চাল বিতরন

শহিদুল ইসলাম, কালুখালী : ঈদ-উল-আযহা উপলক্ষে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ কার্ডের চাল বিতরন করা হয়েছে।

 

রবিবার সকালে কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আতাহার আলী বিতরন কাজ উদ্বোধন করেন।

 

চাউল বিতরন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, বিএনপি নেত্রী মিসেস মেরিনা প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top