আব্দুর রাজ্জাক রাজু : মাদককে না বলুন – এই শ্লোগান সামনে রেখে শুক্রবার রাজবাড়ী জেলা সদরের উড়াকান্দা বাজারে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উড়াকান্দা,ভবদিয়া,গোপালবাড়ী,নয়নসুখ,সাভার, বরাট,দ্বাদশী ও রাধাকান্তপুর এলাকার যুব ও সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ এবং ২০০৭ সালের এসএসসি ব্যাজ এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে মাদক বিরোধী শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসেদুল ইসলাম রাসেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল শিকদার, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা, সমাজ সেবক আজিজুল হক, এড. এরশাদ আলী, সমাজ সেবক আলমগীর খান,সোহেল খান,বাচ্চু খান প্রমুখ বক্তব্য রাখেন।








