আনন্দ দিনে
মিনতি বালা
মুক্ত দানে শূন্য হয়ে পূন্য করো হৃদয়,
সমাপ্তিতে শুরু হোক জীবনের প্রত্যয়।
শেষ হয়ে থেকে যাক প্রথম বেলার কাল,
চৈত্র খড়ায় দক্ষিণ বাতাস ফাগুনের জয়গান।
আকাশ জুড়ে মেঘের ভেলায় ভিজিয়ে ধরনির বুক,
সোনার ফসল ভরে উঠুক স্বপ্নে বলনা মাঠ।
চিবুক ছুয়ে জুড়িয়ে যাক যতো আলিঙ্গন,
উষ্ণ তাপে মিনার গড়ুক পাহাড়ের বুক।
নদীর বুকে কেবল তুফান সাগড় ছুঁতে চায়,
মিলিয়ে গেলে তুচ্ছ সবই নিজ অস্তিত্ব হারায়।
এমন তর সুখের মাদক মহুয়া বনের নেশা,
আগ্নেয়গিরি জ্বলুক তবে জ্বলে যাক সকল কালিমা।
দানের হাতে খঞ্জন নয় বীনার তারে সুর,
বাঁধুক গীতি সুখসারিদের জীবন চয়নিকার রূপ।
অধিক মায়ায় ভার হয়ে যায় কন্ঠনীলের বুক,
মুক্তি তারে দানের পথে অন্তসুখের খোঁজ।
কালের বেলায় সব ভেসে যাক রইলো পড়ে দেনা,
পাওনা ভেবে দান করো তাই কাঙ্গালের আরাধনা।
সপ্তসীদের রূপের হারে ভুলিয়ে মজো এবার তাই,
সকল সারা সাঙ্গ হলো বিদায় বেলা ঘনিয়ে এলো হায়।
একটু থেকো এই মিনতি নিয়েছো যা চাইনে ফেরত,
যাবেই যদি যাও চলে তাই মুক্ত দিনের আনন্দ!






