মিলন, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামে অভিযান চালিয়ে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) খোকসা থানার নেতৃত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খোকসা থানাধীন সাতপাখিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোকসা থানার মামলা নং-০১, তারিখ ০১/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা ৩৮০/৪১১ পেনাল কোডের চুরি মামলার আসামি মো. বাদশা (২৯) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. বাদশা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম এলাকার মৃত ওমর আলী প্রামানিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক তথ্য প্রদান করেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেল ২টা ৩৫ মিনিটে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চুরি মামলার অন্যান্য বিষয় ও ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।






