কালুখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

শহিদুল ইসলাম, কালুখালী : “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” (Literacy for People, the Planet and Prosperity)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রেজাউল করিম।

 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান।

 

সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, মেডিকেল অফিসার মিলন খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনই নয়, বরং মানসম্মত শিক্ষা ও জীবনমুখী দক্ষতার মাধ্যমে মানুষ, পরিবেশ এবং সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করাই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল লক্ষ্য।

 

আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Scroll to Top