পাংশায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এ যন্ত্র তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলার যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া গ্রামের ৩০ জন কৃষককে মিনি তেল নিষ্কাশন যন্ত্র দেওয়া হয়।

 

এ মিনি তেল নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে কৃষকেরা নিজেদের উৎপাদিত তেলবীজ থেকে সহজে তেল উৎপাদন করতে পারবে। এতে কৃষকদের সময় ও খরচ কমার পাশাপাশি তেল ফসল চাষে আগ্রহ আরও বাড়বে।

Scroll to Top