কালুখালীতে নতুন কুুঁড়ি স্পোর্টস শুভ উদ্বোধন

সাহিদা পারভীন, কালুখালী : ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা- এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় নতুন কুুঁড়ি স্পোর্টস শুভ উদ্বোধন করা হয়েছে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল কর্মসূচির মধ্যদিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন।

 

উদ্বোধনের আগে কালুখালী উপজেলা রিসোর্স সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য হারুন অর রশীদ, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, কালুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা প্রমুখ বক্তব্য রাখেন।

Scroll to Top