কালুখালীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই

শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ীর কালুখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই। সকলকে শোকের সাগরে ভাসিয়ে গত মঙ্গলবার রাত সারে ১০টায় গোপালপুর গ্রামের নিজ বাড়ীতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

 

মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা ১৯৪১ সালে রাজবাড়ী কালুখালী উপজেলার শিবানন্দপুর গ্রামের সম্ভান্ত মোল্লাবাড়ীতে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করতেন। এর মধ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন তার জীবনের সেরা কাজ।

 

যুদ্ধের শুরুতে তিনি যশোরের শ্রীপুরের নবুয়ত মোল্লার হাত ধরে আকবর চেয়ারম্যানের বাহিনীতে যোগদেন। তার সাহসীকতায় ও দক্ষতায় মুগ্ধ হয়ে আকবর চেয়ারম্যান তাকে ভারতে বিশেষ প্রশিক্ষণ গ্রহনের জন্য প্রেরন করেন। পরবর্তীতে তিনি আবু হোসেন কমান্ডারের অধীনে কাজ করেন।

Scroll to Top