“অধিকার”
কাজী আমিরুল ইসলাম(টিপু)
তোমাকে ভালবাসার অধিকার আমার আছে,
সে অধিকার তুমি দিবে, কি দিবে না,
সেটা একান্তই তোমার নিজস্ব ব্যাপার।
ভালবাসা আমার জন্মগত অধিকার,
সে অধিকার আমার সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন,
হয়ত তুমি বলতে পার, তুমি যে ভালবাস আমায়,
সেটা বুঝব কেমনে? কখনোতো বলনি,
” আমি তোমাকে ভালবাসি”।
উত্তরে এটুকুই শুধু বলব,
ভালবাসি বললেই কি ভালবাসা হয়ে যায়?
বরং একথা বলার মাঝে
প্রবঞ্চনা লুকিয়ে থাকতে পারে।
ভালবাসা কোন প্রাপ্তির বিষয় নয়,
সেটা অর্জন করতে হয়।
তুমি তোমার অন্তর চক্ষু
জাগ্রত করে দেখ,
আমি তোমাকে ভালবাসি কিনা?
যদি বুঝতে না পার, সেটা তোমার ব্যর্থতা,
ভালবাসা কখনো মুখে বলার বিষয় নয়,
সেটা অনুভবের বিষয়,
তবে একথা তোমাকে নিঃসংকোচে বলতে পারি,
ঘৃণা করি না তোমাকে।
সেটা আমার অধিকারের মধ্যে পড়ে না,
কারণ তুমি যে আমার সৃষ্টিকর্তার সৃষ্টি।
সৃষ্টিকর্তার সৃষ্টিকে ঘৃণা করার
দুঃসাহস আমার নাই,
সেটা পাপ, অন্যায়, সে পাপ আমি করতে চাইনা কখনো।







