কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের আম,মেহগনি,নারকেল ও সুপারি বাগান কর্তন করেছে দুর্বত্তরা। এতে ওই কৃষকের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
গত সোমবার দুপুরে কালুখালীর কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম আলম মিয়া।সে কালিকাপুরের মৃত মজিদ মিয়ার ছেলে।
আলম মিয়া জানায়, সোমবার দুপুরে আমজাদ,আবজাল,দেলোয়ার,বকুল,সুজন,সাগর,শাওন ও সৌরভসহ ৭/৮ জন দুর্বত্ত তার বাগানে ঢুকে অর্ধশত মেহগনি,আম,নারকেল ও সুপারী গাছ কর্তন করে। এতে তার অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।








