৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার

তোমাকেই চেয়েছি

তোমাকেই চেয়েছি

মিনতি বালা

কিছু আধো স্বপ্ন তোমার কাছে রয়ে গেলো কুয়াশায় মোড়ানো,
চেয়েছিলাম রৌদ্রভরা সকাল হয়ে ঝলমলিয়ে উঠনে পড়তে।
একটা জলন্ত সিগেরেট যেমন নিভে যায় ভয় পেয়ে,
আমার অধুরা স্বপ্ন জমা রয়ে গেলো তেমন তোমার কাছে।
তুমি চাইলেই আমি আর একবার কিশোরী হয়ে ভাসিয়ে নিতাম সাগর জলে,
ঠিক কি চাইলে, চেয়েছো বুঝতে সময় লেগেছে।
অভিমানের চেয়ে প্রতিশোধ জোরালো হয়ে গেছে আজ চলার পথে,
ভালোবাসার মায়াটুকু ঢাল হতে পারেনি সন্ধি হয়েছে।
ফিরে গেলে আমিও,
ঠিক ফিরেই কি চলেছি আমরা?
প্রকাশ্যে যার অবস্থান একটুও দাবি রাখতে গেলে এতো ভয়!
তার নাম আর যাই হোক ভালেবাসা তো নয়!
একটু সময় চেয়েছিলাম তোমার কাছে নিজেকে আর তোমাকে বুঝতে,
মাঝ পথে থামিয়ে দিলে আমাদের দেশান্তরির নাও।
পাহাড়ের গায়ে আচড় কেটে চিরতরে জানিয়ে দিলে ঠিক কতোটাই দূরত্ব রাখবে,
এমন করে মেনে নেওয়া যায় বলো?
যে সত্যতার বীচ বপন হয়েছিলো আমাদের অরন্যে!
অঙ্কুর হতে জোড়া পাতায় প্রকাশ হতে চাওয়া স্বপ্ন।

Scroll to Top