৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার

কালুখালীর কওমী মাদরাসা থেকে শিক্ষার্থী নিখোঁজ

শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ীর কালুখালী উপজেলার আশরাফুল উলুম কওমী মাদরাসা থেকে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

 

শনিবার সকাল সারে ৬ টায় এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীর নাম আকরাম হোসেন(১৩)।সে কালুখালী উপজেলার গড়িয়ানা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আকরামের মা ফেরদৌসী খাতুন জানান, ৭ দিন আগে সে পুত্রকে আশরাফুল উলুম কওমী মাদরাসার হোস্টেলে রেখে আসে। আজ (শনিবার) দুপুরে মাদরাসার অধ্যক্ষ আশরাফ আলী ফোনে জানিয়েছেন আকরামকে খুজে পাওয়া যাচ্ছে না। তিনি দুপুরেই এ ব্যাপারে কালুখালী থানায় একটি জিডি করেন।

 

আশরাফুল উলুম কওমী মাদরাসা অধ্যক্ষ আশরাফ আলী জানান, আমরা সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখেছি সকালে আকরাম মাদরাসা থেকে বের হয়ে যায়। তাকে খোঁজা হচ্ছে।

Scroll to Top