নবাগত পুলিশ সুপার এঁর আগমন ও দায়িত্বভার গ্রহণ

রাজবাড়ী ভয়েস ডট কম : ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (রবিবার) অপরাহ্ণে রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মীর মনির হোসেন ।

এসময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

 

মীর মনির হোসেন ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দায়িত্ব হস্তান্তরকালে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

Scroll to Top