১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ীর প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা-এর উপপরিচালক মো: রিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুনায়েদ বিন ফেরদৌস, প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রাজবাড়ী; আল মামুন বিন সালেহ, কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি রাজবাড়ী; সেলিনা পারভীন, জেলা সমবায় অফিসার, রাজবাড়ী; এবং মো: হুমায়ুন কবীর, প্রশিক্ষণ কর্মকর্তা, নারী উদ্যোক্তা বিকাশ প্রকল্প, জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী।

নারীর ক্ষমতায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি মো: রিয়াদুল ইসলাম তাঁর বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবার ও সমাজ গঠনে নারীর ভূমিকা এবং দেশ গঠনে নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নারীর সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।

সভায় অংশগ্রহণকারী নারীরা সাবলম্বী হওয়ার ভাবনা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা তথ্য অফিসার রেখা ইসলাম তাঁর বক্তব্যে বৈষম্যহীন জাতি গঠন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ, গুজব রোধ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার এবং জেলা লিগ্যাল এইড অফিসের ভূমিকা বিষয়ে আলোচনা করেন।

Scroll to Top