১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

কালুখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শহিদুল ইসলাম, কালুখালী : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” – এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্ণীতি প্রতিরোধ কমিটি জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
সভায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, মৎস কর্মকর্তা খন্দকার আবু বক্কর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মামুন অর রশিদ, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন ।

Scroll to Top