শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ীর কালুখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০ টায় কালুখালীর মদাপুর ইউনিয়নের গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মদাপুর ইউনিয়ন ও ৮ নং ওয়ার্ড বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
দোয়া ও আলোচনা সভার সভাপতিত্ব করেন আব্দুর রহমান ফকির।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রেজাউল করিম পিন্টু,কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন,মাহবুব আলম,ওবাইদুল কবির কুন্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহদী হাসান তোতা, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব,মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, সাধারন সম্পাদক সোহান মোল্লা, ঢাকা উত্তর শাখা যুবদলের সাবেক আহ্বায়ক আজমীর হোসেন খাঁন,কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী শেখ সহীদ,সহসভাপতি জামাল বিশ্বাস, সাধারন সম্পাদক বিল্লাল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।







