২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

পাংশার সরিষায় যুবদলের নির্বাচনী পরিচালনা কমিটির সভা

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সরিষা ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সরিষা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আকুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা যুবদল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন।

 

এছাড়া বক্তব্য রাখেন সরিষা ইউনিয়ন যুবদল নেতা মো. শরিফুল ইসলাম, মো. উজ্জ্বল হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. মোক্তার হোসেন, মো. মনিরুজ্জামান মনির, শামসুল আলম শিমু ও মো. বাদশা প্রামানিক প্রমুখ।
এসময় উপজেলা ও সরিষা ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে এবং নির্বাচনী প্রচারণা জোরদার করবে।

 

সভা শেষে বহলাডাঙ্গা বাজারে ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।

Scroll to Top