এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. হারুন-অর-রশিদের সহধর্মিণী সেলিনা ইয়াসমিন পাংশায় সনাতনী নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে সরিষা ইউনিয়নের পূর্ব প্রেমটিয়া সিকদার বাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সেলিনা ইয়াসমিন বলেন, “আমার স্বামী দীর্ঘ ১৭ বছর ধরে আপনাদের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তিনি সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন। আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষকে বিজয়ী করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে। প্রতিটি ঘরে এসব সেবা পৌঁছে যাবে।”
তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি হারুন সাহেব নির্বাচিত হলে আপনাদের এলাকার মন্দির-মসজিদের উন্নয়ন হবে। আপনারা তার সাথে কথা বলতে না পারলে নির্দ্বিধায় আমার সাথে কথা বলতে পারবেন।
এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








