৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের সাথে রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রোজ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার ঢাকায় চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৫ জন প্রশিক্ষাণার্থী কর্মকর্তাদের সাথে জেলা পুলিশ রাজবাড়ীর কার্যক্রম সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার  পুলিশ সুপার মীর মনির হোসেন । পুলিশ সুপার  প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় জেলা পুলিশ রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top