এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মৌরাট ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ও যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় গোপালপুর অগ্রণী সংঘ, পাংশা ও লিটন স্পোর্টস, খোকসা ফুটবল একাদশ।
বাগদুলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তোফায়েল হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ ইসমাইল হোসেন ও বাগদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন উজ্জ্বল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান জোয়াদ্দার, মৌরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান মুন্সী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মহাজন, মৌরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় পাংশা উপজেলা বিএনপি ও মৌরাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন মৌরাট ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
খেলায় গোপালপুর অগ্রণী সংঘ ৩-০ গোলে বিজয় লাভ করেন।
টুর্নামেন্টটি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা।








