কালুখালী উপজেলা গঠনের কারিগড় আইনুল হাবিব আর নেই

সাহিদা পারভীন, কালুখালী : রাজবাড়ীর কালুখালী উপজেলা গঠনের কারিগর খাঁন মোহাম্মদ আইনুল হাবিব আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিনি শুক্রবার বিকেলে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

 

কে এম আইনুল হাবিব একটি মানুষ, অনেক ইতিহাস। তবে কালুখালীকে নতুন সাজে সাজানোর সেরা কারিগর হিসেবেই তিনি বেশি পরিচিত।

 

৮০ দশকে তৎকালীন পাংশা থানার কালুখালী এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের কান্ডারী হিসেবে আবির্ভাব হন আইনুল হাবিবের।তরুন ছাত্র সমাজের মাঝে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়ে তাদেরকে ছাত্রদল করতে উৎসাহ যোগান আইনুল হাবিব। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার বক্তৃতায় খই ফুটতো।১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে আইনুল হাবিব বিএনপির রাজনীতিতে যোগ দেন। অল্প সময়ের ব্যবধানে তাকে সাবেক পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তিনি দীর্ঘিদন এই দায়িত্ব পালন করেন।

 

২০০১ সালে বিএনপি ২য় মেয়াদে ক্ষমতায় এলে কালুখালীবাসীর মাঝে উপজেলা গঠনের দাবী ওঠে। ওই সরকারের শেষদিকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাংশা কলেজ মাঠে জনসভায় আসলে তার সামনে কালুখালী উপজেলার দাবী তুলে ধরে অগ্নিঝড়া বক্তৃতা দেন আইনুল হাবিব। এই বক্তৃতায় মুগ্ধ হয়ে বেগম খালেদা জিয়া কালুখালী উপজেলা গঠনের ঘোষনা দেন। ওই সরকারের আমলে অনুষ্ঠিত একনেক সর্বশেষ বৈঠকে কালুখালী উপজেলার বিল পাশ হয়।

 

২০০৯ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ এলে নানা নির্যাতন ও নিপিড়নের শিকার হন আইনুল হাবিব। তারপরও হাল ছাড়েননি এই অকুতোভয় নেতা।

 

মানুষ যেদিন আশা ছেড়ে ঘরে বসা শুরু করেছিলো,সেদিনও আশা জাগাতে কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব নিয়ে দল গোছাতে ব্যস্ত আইনুল হাবিব। তিনি দলের গ্রুপিং রাজনীতি ভেঙ্গে দলকে শক্তিশালী করার কাজ করছিলেন। আজ (৬/১১/২০২৬) শুক্রবার জুম্মার নামাজ শেষ করে দল গঠনের কাজেই বের হবে।কিন্তু হলো না। স্রষ্টার ডাকে না ফেরার দেশে তাকে পারি জমাতে হলো।
মৃত্যুকালে কে এম আইনুল হাবিব ১ ছেলে ১ মেয়ে ও ১ স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Scroll to Top