অপরাধী

কবি : কাজী আমিরুল ইসলাম

 

ভাবছো তুমি অনেক চালাক,
সত্যই কি তাই?
মুখোশ পরে ঘুরছো যেথায়,
সত্য কি ঢাকা যায়?

মিথ্যার প্রাসাদ যতই গড়ো,
ভিতটা কিন্তু নড়বড়ে,
অন্যায়ের পথে হাঁটলে শেষে
পড়বে নিজেরই ফাঁদে।

ক্ষমতার জোরে আজকে তুমি
চেপে রাখো সত্য,
ভুলে যেও না—সময় এলে
জেগে উঠবে ন্যায্য।

নিরপরাধের চোখের পানি,
হয়তো দেখোনি আজ,
সেই অশ্রুর প্রতিটি ফোঁটা,
হবে তোমারই সাজ।

কলম থামবে না, সত্য হারাবে না,
ভয় পাবে না বিবেক,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে মানুষ,
জাগবে প্রতিটি বিবেক।

আজ তুমি যতই হাসো,
যতই করো অহংকার—
সময় যখন প্রশ্ন করবে,
পাবে না সময় পালাবার?

ভাবছো তুমি অনেক চালাক,
সত্যই কি তাই?
অপরাধের ছাপ মুছে ফেললেও
বিচারের চোখ কি ফাঁকি দেয়া যায়?

মনে রেখো—
অপরাধ লুকিয়ে রাখা যায়,
কিন্তু অপরাধী পরিচয়,
সময় সামনে নিয়ে আগায়,
সময় কখনো ভুলে যায় না,
অপরাধীর পরিচয়।

Scroll to Top