সম্পর্ক

কবি : কাজী আমিরুল ইসলাম

 

সম্পর্ক ভালো থাকলে,
তিনি ভালো হয়—স্বার্থে ব্যাঘাত হলে,
তিনিই ভালো নয়!
সম্পর্ক আটকে আছে স্বার্থপরতায়।

যতদিন তোমার প্রয়োজন,
ততদিন আপনজন,
প্রয়োজন ফুরোলেই হঠাৎ,
বদলে যায় সেই মন।

সুখের দিনে কত মানুষ
হয় যে কাছের জন,
দুঃখ এলে দেখা যায়—
কে সত্যিকারের আপনজন।

স্বার্থ যদি হয় সম্পর্কের,
একমাত্র পরিচয়,
স্বার্থ ফুরোলেই সম্পর্ক তখন,
ধীরে ধীরে পর হয়।

মুখে থাকে মধুর কথা,
মনে থাকে হিসাব,
স্বার্থে টান পড়ে গেলেই,
বদলে যায় সব জবাব।

ভালোবাসা সত্যি যদি হয়,
থাকে না কোনো দাবি,
ঝড়ের দিনেও হাতটা ধরে—
বলে, “আমি আছি।”

স্বার্থ দিয়ে গড়া সম্পর্ক
যায় না বেশি দূর,
সময় এলেই সেই সম্পর্ক
উবে যায় যেন কর্পূর!

সম্পর্ক হোক হৃদয় দিয়ে,
স্বার্থ দিয়ে নয়,
মানুষ যেন মানুষ থাকে—
এটাই সম্পর্কের জয়।

স্বার্থ আসে, স্বার্থ যায়,
বদলায় সময় ক্ষণ,
স্বার্থহীন ভালোবাসাই
বাঁচিয়ে রাখে সম্পর্কের বন্ধন।

Scroll to Top