খোলা চিঠি- মিনতি বালা

খোলা চিঠি- মিনতি বালা

 

প্রিয় সকাল,

হঠাৎ এক মুঠো রোদ এসে উত্তাপ আর আলোয় ভরে দেয়। জানিয়ে যায়—এই বেঁচে থাকা নিছক গল্প নয়, ইতিহাস। মেঘ-রোদের খেলায় অদৃশ্য এক মমতায় ভোর হয় নতুন দিনের। কর্মব্যস্ততায় স্নিগ্ধ আবেশ, ভাবনায় নাড়া দেয়। জানিয়ে দিয়ে যায় তার অদৃশ্য অস্তিত্ব। পরম তৃপ্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে এই থাকা। জীবন মমতায় কানায় কানায় চেয়ে ওঠে প্রাপ্তির আরাধনা। এত দানেও রয়ে যায় অসমাপ্ত আকাঙ্ক্ষা। বিলিয়েও যা থাকে, তার দাম সকলের আড়ালে অমূল্য। যে জানে, তার বোধের পরিধি পরিমাপ হওয়ার নয়—বলেই জানে। আলো-তাপে সকলের ভুবন রঙিন হয়ে থাক। শুধু ইতিহাসটা রচনা হোক একার উঠোনে।

পাই না বা চাই না—এমন সব কিছুর ঊর্ধ্বেও তোমার প্রাপ্তি। বেলা শুরু আর শেষেও যে উষ্ণতায় ভরিয়ে দাও, তা অসামান্য। ঋণ নেই তবুও এভাবেই থেকো আমার ভুবনে।

ইতি
তোমার আলো

 

Scroll to Top