বোকা বাবা-মা

বোকা বাবা-মা

কবি : কাজী আমিরুল ইসলাম

বাবা-মা বোকা বটে,
কিছুই বোঝে না।
যা কিছু বোঝাই তাদের,
বলে শুধু—আচ্ছা!!

পুরাতন যুগের মানুষ তারা,
বুঝলে প্রাণের বন্ধু,
বক বক করে শুধু,
বুঝি না তাদের ছন্দ!!

কোথায় যাই, কখন ফিরি,
করে হাজার প্রশ্ন,
একটু দেরি হলেই আবার,
করে শুধু ক্রন্দন !!

ফোনটা কেন ধরিনি আমি,
কোথায় ছিলাম এতক্ষণ?
এসব নিয়ে শুরু হয় যে,
প্রশ্নেরই আয়োজন।

ভাবি মনে—কী যে বিরক্তি!!
কেন এত কথা কয়!!
তবু তাদের সেই কথাতেই,
ভালো বাসা লুকিয়ে রয় !!

নিজের সুখটা ভুলে গিয়ে,
আমার সুখের ভাবনা,
স্বাধীনতায় হস্তক্ষেপ করো,
এটা কি তোমরা বোঝনা ?

আমি যখন কষ্ট পাই,
চোখে নামে জল,
কিছু না বললেও বাবা-মা,
বলে, কি হয়েছে বল ?

তাদের কাছে আমি যেন,
আজও ছোট্ট শিশু!!
বয়স বাড়ে, দূরে যাই—
মায়াটা যায় না কিছু!!

বাবা-মা বোকা বটে,
জগতের হিসাব জানে না,
তবু সন্তানের চোখের ভাষা,
বেশী কেউ বোঝে না!!

কিছু বললেই বলে শুধু,
“আচ্ছা বাবা”, “আচ্ছা মা”—
সুরটা তাদের একই থাকে,
পুরাতন ওই ছন্দ ।

মাঝে মাঝে ভাবি আমি,
মনে লাগে দ্বন্দ্ব!!
কোথাও গেলে দেয় না থাকতে,
এটা কি ভালোবাসার গন্ধ!!?

মনে মনে ভাবি আমি,
আমি কি কিছু বুঝিনা ?
আমি বাবা হলে পরে,
সন্তানকে কিছু বলবো না ।

দিবো তাদের স্বাধীনতা,
যা কিছু তুই কর বাবা ।
মুখে আমি যেটাই বলি,
মনে কিন্তু সেটা না !!

আমার সন্তানকে বলি আমি,
“স্বাধীনতা বালকের জন্য নহে ।”
বড় হও বাবা,
তখন স্বাধীনভাবে চলাফেরা করবা ।

Scroll to Top