রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশ পাওয়া ৭৮ জনই পেলেন নিয়োগপত্র, যোগদান ১ অক্টোবর

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৭৮ জনের সবাই নিয়োগপত্র পেয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান।

 

তিনি জানান, নিয়োগপ্রাপ্ত ৭৮ জনের সবার নিয়োগপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের তালিকাও রোববার রাতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র পাওয়া প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

 

Scroll to Top