২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার

বিএনপি প্রার্থী হারুন অর-রশিদের ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

এস,কে পাল সমীর, পাংশা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

 

রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

 

এসময় মো. হারুন-অর-রশিদ তাঁর নির্বাচনী ইশতেহারে ১২টি দফা তুলে ধরেন। ১২ দফার মধ্যে রয়েছে, সামাজিক সুরক্ষা, কৃষি এবং খাদ্য, স্বাস্থ্য সেবা, শিক্ষা ও মানব সম্পদ, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় নেতাদের সম্মানি, শ্রমিক ও প্রবাসী কল্যাণ, সেবা খাত, যোগাযোগ ও পরিবহন খাত ও জনগুরুত্বপূর্ণ বিষয়।

 

নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমানসহ রাজবাড়ী জেলা, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ ছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী এবং এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Scroll to Top