২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার

খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

শেখ মিলন,খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (০৪ মে ২০২৬) সকাল থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুষ্টিয়ার উপপরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটচাষ কর্মসূচির সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাঈদ হোসেন।

 

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ তাসমিন জাহান।

 

কংগ্রেসে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Scroll to Top