পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 

র‍্যালি, আলোচনা সভা ও মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

 

এ উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা চত্ত্বরে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শাহনেওয়াজ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রায়হান কবীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার এবং পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাবসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

আলোচনা সভা শেষে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুল হালিমের নেতৃত্বে সদস্যরা দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন।

 

Scroll to Top